নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত : রাজনাথ সিং

খবর লাইভ : নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত বলেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস বিক্রান্তে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে ভারতীয় নৌসেনার বিক্রমে দু’টুকরো হয়েছিল পাকিস্তান। এবারেও ভারতীয় নৌসেনা আসরে নামলে পাকিস্তান টুকরো হয়ে যেত।

শুক্রবার গোয়ায় আইএনএস বিক্রান্তে গিয়েছিলেন রাজনাথ। রণতরীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন। যুদ্ধজাহাজে দাঁড়িয়েই রাজনাথ বলেন, “১৯৭১ সাল সাক্ষী, ভারতীয় নৌসেনা যখন কাজ শুরু করেছিল তখন পাকিস্তান দু’টুকরো হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরেও যদি ভারতের নৌসেনা কাজে নামত তাহলে আর দু’টুকরো নয়, এবার চার টুকরো হয়ে যেত পাকিস্তান।”

অপারেশন সিঁদুরে ভারতীয় নৌসেনার নিঃশব্দ ভূমিকাকেও কুর্নিশ জানিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, অপারেশন সিঁদুরের সময়ে কিছুটা নীরব থাকলেও পাক সেনাকে রুখে দিয়েছিল নৌসেনা। ভারতের বায়ুসেনা যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেই সময়ে সাগরে অতন্দ্র প্রহরী ছিল নৌসেনা। সেই ভয়ে নিজেদের বন্দরেই আটকে ছিল পাকিস্তানের নৌবহর। ভারতের ভয়ে সমুদ্রে বেরতেই পারেনি পাকিস্তান।” প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের ভাগ্য ভালো যে অপারেশন সিঁদুরের সময়ে নৌসেনা বীরত্ব দেখায়নি।

উল্লেখ্য, করাচি বন্দর গুঁড়িয়ে দিতে প্রস্তুত ছিল ভারতের ‘বিক্রান্ত’। গত ৮ মে রাতের অন্ধকারে আরব সাগরে নেমেছিল আইএনএস বিক্রান্ত-সহ মোট ৩৬টি যুদ্ধ জাহাজ। লক্ষ্য ছিল স্পষ্ট। জলপথে হামলা হলে তার কড়া জবাব দেওয়া। শুধু তাই নয়, পাকিস্তান হামলা চালালে তার উত্তর দিতে সরাসরি করচি বন্দর আক্রমণের পরিকল্পনাও ছিল ভারতের। অপেক্ষা ছিল শুধু সরকারি নির্দেশের। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। তবে আগামী দিনের জন্য নৌসেনাকে প্রস্তুত থাকতে বলেছেন রাজনাথ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago