খবর লাইভ : একদিকে পাকিস্তানকে আক্রমণ, অন্য দিকে দেশের প্রতিরক্ষা প্রযুক্তির গুণগান। শুক্রবার কানপুরের জনসভায় দ্বৈত অবতারে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোজাসুজি জানিয়ে দিলেন, ব্রহ্মস ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পহেলগামে জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রীর সঙ্গেও এ দিন দেখা করেন প্রধানমন্ত্রী।
একদিনের সফরে কানপুরে এসেছেন মোদি। এ দিন সকালে তিনি নামেন চাকেরি বিমানবন্দরে। সেখানেই পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী আশন্যার সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই থামেনি বলে আশন্যাকে আশ্বাস দেন তিনি। তারপর যোগ দেন কানপুরের জনসভায়।
মোদি সাফ জানিয়ে দেন, সংঘর্ষবিরতির জন্য পাকিস্তানই অনুরোধ করেছিল। তিনি বলেন, ‘পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি আমরা। পাকিস্তান পুরো কেঁপে গিয়েছিল। এমন কেঁপে গিয়েছিল ওদের সেনাবাহিনী যুদ্ধ থামানোর অনুরোধ করতে বাধ্য হয়।’ এরপর হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ‘মনে কোনও ভুল ধারনা পুষে রাখবেন না। অপারেশন সিঁদুরের সময় যারা ভিক্ষা চাইছিল, তারা যেন ভুলে না যায় — বিষয়টা এখানে শেষ হচ্ছে না।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানও স্পষ্ট করে দেন মোদী। তুলে ধরেন ৩টি নীতির কথা। মোদী বলেন, ‘প্রথমত, জঙ্গিদের প্রত্যেক হামলার যোগ্য জবাব দেওয়া হবে। কবে, কখন, কীভাবে – সেটা ঠিক করবে আমাদের সেনা। দ্বিতীয়ত, পারমাণবিক হুমকিতে ভারত ভয় পায় না। তৃতীয়ত, জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতা, উভয়কেই একনজরে দেখব আমরা।’ কিছুটা রসিকতার সুরে বলেন, ‘কানপুরের ভাষায় বললে, শত্রু যেখানেই থাকুক, ধুয়ে দেওয়া হবে।’

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…