Special News Special Reports State

কালীঘাটে বাংলাদেশি কাণ্ডে ভুয়ো আধার কার্ডের হদিশ

0
(0)

খবর লাইভ : কালীঘাট বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটনায় বড়সড় আপডেট৷  ধৃত বাংলাদেশি আজাদ ও তাঁকে আশ্রয় দেওয়া এবং ভুয়ো নথি তৈরি করার ক্ষেত্রে সাহায্যকারী জাফরকে জেরায় চাঞ্চল্যকর তথ‍্য পেয়েছেন তদন্তকারীরা৷

পরপর যে  চাঞ্চল্যকর তথ্যগুলি উঠে এসেছে তার মধ্যে প্রধান হল  সন্দেশখালি এলাকা থেকে তৈরি করা হয়েছিল আধার কার্ড৷  সন্দেশখালির যিনি আধার কার্ড করে দিয়েছেন, তাঁকে ধরতে মরিয়া কালীঘাট থানা৷

ন‍্যাজাৎ এলাকার বাসিন্দা হওয়ায় দালাল মারফত সন্দেশখালির ওই ব‍্যক্তির সঙ্গে পরিচয় জাফরের৷ সন্দেশখালি থেকে কতগুলি আধার কার্ড বানিয়েছেন জাফর? তদন্ত করে দেখছে পুলিশ৷

এই মামলায় এখনও পর্যন্ত আরও চার জন মিডিলম‍্যানের সন্ধান চালানো হচ্ছে৷  বনগাঁ, ন‍্যাজাৎ ও সন্দেশখালির মিডলম‍্যান জড়িত এই চক্রে দাবি পুলিশের৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *