খবর লাইভ : আবারও পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের দাহোদ ও ভুজে একাধিক জনসভা থেকে পাকিস্তানের উদ্দেশে কটাক্ষ করে মোদি বলেন, “সুখে শান্তিতে থাকতে চাইলে সন্ত্রাসের পথ ছাড়তে হবে। নইলে আমাদের গুলি তৈরি আছে।”
সোমবার গুজরাটে এক রোড শো এবং দুটি জনসভায় অংশ নেন মোদি। সেখানেই সন্ত্রাসবাদ ও পাকিস্তানকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “পাকিস্তানের নাগরিকদেরই এগিয়ে এসে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশকে রক্ষা করতে চাইলে সন্ত্রাসবাদকে ‘না’ বলতে হবে।”
ভুজের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন পর্যটন, উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী দেশ। কিন্তু পাকিস্তান এখনও সন্ত্রাসকেই ‘পর্যটন’ বলে মনে করছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে বড় বিপদ। আজ আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ, পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে?”
সাম্প্রতিক পহেলগাঁও হামলার কথা তুলে ধরেন মোদি। জানান, “পাকিস্তান থেকে আসা জঙ্গিরা বেছে বেছে নির্দিষ্ট ধর্মাবলম্বী পুরুষদের হত্যা করেছে। শিশু ও নারীদের ছেড়ে দেওয়া হয়েছিল, এটা আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। এরই জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা ধ্বংস করে একাধিক জঙ্গিঘাঁটি।”
মোদি আরও বলেন, “যারা ‘সিঁদুর’ মুছে দিতে আসে, তাদেরই মুছে যেতে হয়— ভারত সেটা দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর শুধু সেনা অভিযান নয়, এটা ভারতীয় সংস্কারের প্রতীক।”
পাক হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, “৯ মে রাতে পাকিস্তান ভারতের দিকে হামলা চালালে আমাদের সেনা দ্বিগুণ শক্তি নিয়ে পালটা আঘাত হানে। ওদের বিমানঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়।”
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। ওই ঘটনার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে টানা চার দিন ধরে সংঘর্ষ চলে। পরে ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে এখনও উত্তেজনা জারি রয়েছে।
মোদির হুঁশিয়ারি, “যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে, তারা ভুলে যেও না— নতুন ভারত আর চুপ করে বসে থাকবে না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…