চণ্ডীতলার বনমালীপুরে রমরমিয়ে চলছে বেআইনিভাবে গ্যাস বিক্রি, প্রশাসনের দ্বারস্থ স্থানীয় লোকজন

খবর লাইভ : সামনেই প্রসিদ্ধ ব্রহ্মদত্ত মন্দির। সেই মন্দিরের প্রবেশ পথের সামনেই রমরমিয়ে চলছে বেআইনি কাজ। যে বেআইনি কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয় লোকজনের পাশাপাশি মন্দিরের অনেক ভক্ত। ইতিমধ্যেই তাঁরা প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো শুরু করেছেন।
হুগলির বনমালীপুরে মন্দিরের কাছে বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা চলছে। প্রশান্ত দাস নামে স্থানীয় এক ব্যক্তি বেআইনিভাবে গাড়ি, অটোতে গ্যাস ভরছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন আশেপাশের পেট্রোল পাম্পের মালিকরা। অবৈধভাবে গ্যাস ভরার ফলে যেকোনও সময় অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় লোকজনের। স্থানীয় পুলিশকে বিষয়টি জানালেও তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তাঁদের। বাধ্য হয়ে ওই এলাকার লোকজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। যদিও বিষয়টি জানার পর এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযুক্ত প্রশান্ত দাস বেআইনিভাবে গ্যাস বিক্রি করার কথা স্বীকার করে বলেন, ‘বেশ করছি এই ব্যবসা করছি। পুলিশ আমার কিছু করতে পারবে না। আমার ব্যবসা বন্ধ করব না।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যেকোনও সময় বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে এভাবে বেআইনিভাবে গ্যাস বিক্রি করার ফলে। পুলিশের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago