ঘুষ নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের  চিকিৎসক তপনকুমার জানা

খবর লাইভ : ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তপনকুমার জানা। বর্ধমানের বাসিন্দা ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)-এ ‘অ্যাসেসর’ বা মূল্যায়নকারী হিসাবেও নিযুক্ত ছিলেন তিনি। কর্নাটকের এক বেসরকারি মেডিক্যাল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হয়েছেন তিনি।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তদন্তকারী আধিকারিকদের কাছে ধরা পড়েছেন তিনি। একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সাজানো রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই। গত শনিবারই কর্নাটকের বেলাগাভির ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধিদল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় যায়। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ পর্যন্ত ওই অভিযান চলে। যদিও তদন্তকারীদের তল্লাশির সময়ে ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী, পেশায় চিকিৎসক বাড়িতে ছিলেন। পরে সিবিআই জানায়, অভিযুক্ত চিকিৎসক তপনকে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার তদন্তে  ঘুষের ১০ লক্ষ টাকা ছাড়াও তল্লাশি অভিযানের সময় আরও প্রায় ৪৪ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিবিআই। সব মিলিয়ে ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু সন্দেহজনক নথিপত্রও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago