খবর লাইভ : নদিয়ার রানাঘাটের একরত্তি অস্মিকা দাসের চিকিৎসার জন্য ১৬ কোটি টাকার বিরল থেরাপি ‘জোলজেন্সমা’ প্রয়োজন। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ-১ রোগে আক্রান্ত এই শিশুটির বয়স দেড় বছরের মধ্যে। এই ইনজেকশন দিতে না পারলে জীবন সংকটে পড়বে। গত ছয় মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ হলেও, এখনও প্রায় ৮ কোটি টাকা প্রয়োজন।
এই পরিস্থিতিতে অস্মিকার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রানাঘাটে গিয়ে অস্মিকার পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। শুভেন্দু বলেন, “সবার সহযোগিতায় অস্মিকা সুস্থ হবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”
এছাড়া, টলিউড অভিনেত্রী অঙ্কিতা মল্লিকও অস্মিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী মিষ্টি হাসিতে অস্মিকার সঙ্গে সময় কাটিয়ে নেটিজেনদের মন জয় করেছেন।
অস্মিকার মা লক্ষ্মী দেবী বলেন, “সন্তানের জীবন বাঁচাতে আমি যুদ্ধ করে যাব।” তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
অস্মিকার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে চাইলে, নিচের লিঙ্কে গিয়ে অনুদান দিতে পারেন:
https://www.ketto.org/fundraiser/ashmikaঅস্মিকার সুস্থতা কামনায় সকলের সহযোগিতা প্রয়োজন।



