খবর লাইভ : কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলের ছয় তলায় আগুন লাগে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, এসি মেশিনে শট সার্কিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত।
বহুতলটি একটি বাণিজ্যিক ভবন, যেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে, কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর, কর্মীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন।
ঘটনার পর, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ভবনের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট পুড়ে গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। আগামী দিনে এমন ঘটনা এড়াতে, ভবনগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তাব উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…