বিকাশ ভবনে উত্তেজনা, আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের মামলা

খবর লাইভ : বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দুপুরের দিকে আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন, যা পুলিশের সঙ্গে সংঘর্ষের দিকে এগিয়ে যায়। রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ ওঠে। তবে, এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আওতায় এসএলএসটি যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কাজে বাধা সৃষ্টি করা এবং অবৈধভাবে সরকারি কর্মীদের অভিযোগ আনা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে, পুলিশের এই পদক্ষেপকে তীব্রভাবে বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, আমরা কোনও ভাঙচুর করিনি। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। পুলিশ কিছু ছবি তুলে এখন আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। কিন্তু এভাবে আমাদের থামানো যাবে না। আমরা আমাদের অধিকার ফিরে পাবো, এবং চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।

পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে শিক্ষকদের এই প্রতিবাদ একটি নতুন মোড় নিয়েছে এবং আগামী দিনে রাজ্য সরকারের কাছে আরও জোরালো দাবি জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago