অপারেশন সিঁদুর-এ ভারতের হামলায় ধ্বংস পাকিস্তানের অ্যাওয়াক্স বিমান, কবুল প্রাক্তন পাক এয়ার মার্শালের

খবর লাইভ  :  অপারেশন সিঁদুর-এর অংশ হিসেবে ভারতীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের একটি অত্যাধুনিক নজরদারি বিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করলেন প্রতিবেশী দেশের প্রাক্তন বায়ুসেনা কর্মকর্তা। পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার জানিয়েছেন, ইসলামাবাদের ভোলারী বিমানঘাঁটিতে থাকা একটি ‘সাব ২০০০ এরিআই’ অ্যাওয়াক্স বিমান ভারতের নিশানায় পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তথ্য অনুযায়ী, এই ‘অ্যাওয়াক্স’ বা ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বিমান মূলত শত্রুপক্ষের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহৃত হয়। সুইডেনে তৈরি এই বিমানগুলির রাডার দূরপাল্লার নজরদারিতে পারদর্শী। অপারেশন শুরুর আগে পাকিস্তানের হাতে এই ধরনের ৯টি বিমান ছিল।

আখতারের দাবি, ৯ মে গভীর রাতে ভারত একাধিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ভোলারী বিমানঘাঁটির হ্যাঙ্গারে আঘাত হানে। সেখানে রাখা ছিল একটি অ্যাওয়াক্স বিমান, যা হামলায় ধ্বংস হয়ে যায়।

যদিও পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর তরফে এখনও পর্যন্ত ওই ক্ষয়ক্ষতির কথা সরকারিভাবে স্বীকার করা হয়নি। আইএসপিআর কেবল ভারতীয় হামলায় সামরিক ও বেসামরিক প্রাণহানির কথা জানালেও, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষতির কথা এড়িয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে মাসুদ আখতার আরও বলেন, ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলি মাটি থেকে ছোড়া হয়েছিল, না কি আকাশ থেকে, তা নিয়ে নিশ্চিত নই। তবে পাকিস্তানি পাইলটরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তবু একটি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গারে বিস্ফোরণ ঘটায় এবং বিমানটি ধ্বংস হয়।

উল্লেখ্য, পাকিস্তান সুইডেন থেকে মোট ১০টি ‘সাব ২০০০ এরিআই’ কিনেছিল। ২০১২ সালে টিটিপি বিদ্রোহীদের হামলায় ইতিমধ্যেই তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার আরও একটি ক্ষতি হওয়ায় কার্যত পাকিস্তানের নজরদারি ক্ষমতায় বড় ধাক্কা লাগল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলা বা ‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস ব্যবহারের বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago