Uncategorized

চাকরিহারাদের আজ ধিক্কার দিবসের ডাক, পাশে জুনিয়র ডক্টরস ফোরাম

0
(0)

খবর লাইভ : বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার আচমকা চাঞ্চল্য ছড়ায়। এক মহিলা বিকাশ ভবনের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেন। তিনি পায়ে সামান্য চোট পান। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে শিক্ষা দফতর সূত্রে খবর। আজ, শুক্রবার ধিক্কার দিবসের ডাক দিয়েছে আন্দোলনকারী চাকরিহারারা শিক্ষকরা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জুনিয়র ডক্টরস ফোরাম।

জানা গিয়েছে, ওই মহিলার নাম টুম্পা মুখোপাধ্যায় এবং তিনি শিক্ষা দফতরের কর্মী। এসএসসি ২০১৬-র প্যানেলভুক্ত চাকরিচ্যুত ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভের জেরে, ওই মহিলা দীর্ঘক্ষণ ভিতরে আটকে পড়েন। তার মা অসুস্থ, ফলে দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিলেন তিনি। অন্য কোনও পথ না দেখে, বিকাশ ভবনের পেছনের অংশে উঠে কার্নিশ থেকে ঝাঁপ দেন বলে অভিযোগ।

প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন, তিনি বিক্ষোভকারীদের কেউ। তবে পরে পরিষ্কার হয়, তিনি আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত নন। ওই সময় ভবনে এসেছিলেন পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য জানার জন্য। মহিলার ঝাঁপ দেওয়ার পর আন্দোলনকারীরা তাঁকে সাহায্য করেন এবং একটি জায়গায় বসিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এদিন সকাল থেকেই এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীরা চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বিকেলে তাদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়। এই আবহেই ঘটেছে এই ঘটনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *