খবর লাইভ : ভারতের প্রথম মহিলা সেনা অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহের মন্তব্যকে ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘অসংবেদনশীল’ বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শাহ বলেছিলেন, যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাই কোর্ট মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বি আর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ শাহের মন্তব্যকে ‘অসংবেদনশীল’ উল্লেখ করে বলেন, আপনার একটু অন্তত সংবেদনশীলতা দেখানো উচিত। যান, গিয়ে হাই কোর্টে ক্ষমাপ্রার্থনা করুন। এছাড়া, মধ্যপ্রদেশ পুলিশকে এফআইআর সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কর্নেল সোফিয়া কুরেশি কিছুদিন আগের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভারতীয় সেনার প্রথম মহিলা অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব দিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে মিডিয়া ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। তার এই অবদানকে দেশের বিভিন্ন মহলে প্রশংসা করা হয়েছে।
বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়া, বিজেপি দলের মধ্যেও কিছু নেতাও শাহের মন্তব্যের সমালোচনা করেছেন। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ও নির্দেশ দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…