খবর লাইভ : চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন। মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে চরম বিশৃঙ্খলা। চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল বিকাশ ভবন। বৃহস্পতিবার দুপুরে সরকারি দফতরের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ চাকরিহারারা। নিরাপত্তা বলয় ভেঙে তারা ঢুকে পড়েন দফতরের চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় বিধাননগর পুলিশ।
এই টালমাটাল পরিস্থিতির মাঝেই আচমকা ঘটনাস্থলে হাজির হন বিধাননগর পুরনিগমের মেয়র সব্যসাচী দত্ত। কিন্তু ভিতরে ঢুকতেই তাকে বিক্ষোভকারীদের প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়। ‘চাকরি চোর’ স্লোগানে মুখরিত হয় চারদিক। তাকে টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে তাকে উদ্ধার করে গাড়ির দিকে নিয়ে যান। সেই সময় একাধিক চাকরিপ্রার্থী গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান।
সব্যসাচী দত্ত বলেন, আমি এখানে আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম। ওরা বুঝতেই পারছে না কাকে বিক্ষোভ দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রিভিউ পিটিশন করেছেন। আমি এ বিষয়ে কিছু জানি না।
চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, আমরা যদি চোর হই, তাহলে গুলি চালিয়ে মেরে ফেলুক সরকার। তবে ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে, যখন সব্যসাচীর অনুগামীরা সেখানে উপস্থিত হন। অভিযোগ, তাঁরা হঠাৎ করেই বিক্ষোভকারীদের উপর চড়াও হন। মাথায় হেলমেট পরে মারধর করতে শুরু করেন। সংবাদমাধ্যমের কর্মীদের খবর সংগ্রহে বাধা দেন, এমনকি এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আরও। সব্যসাচী নিজেও পরে উত্তেজিত হয়ে বিক্ষোভকারীদের টেনে সরাতে যান বলে অভিযোগ।
ঘটনার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…