খবর লাইভ : পশ্চিমবঙ্গের ২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরিহারারা। এদিন সকাল সাড়ে ৮টা থেকে ময়দান মেট্রো স্টেশনের কাছে জমায়েত শুরু হয়। তাদের মূল দাবি, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে প্রকাশ করা হোক, যাতে যারা প্রকৃতভাবে যোগ্য, তারা চাকরি থেকে বঞ্চিত না হন।
পুলিশের অনুমতি না নিয়ে কালীঘাট অভিযান কর্মসূচি পালনের চেষ্টা করলে, আন্দোলনকারীদের আটক করতে শুরু করে পুলিশ। ময়দান মেট্রো স্টেশনে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একাধিক শিক্ষক ও শিক্ষিকা আহত হন। বিক্ষোভকারীরা জানান, তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়।
আন্দোলনকারীরা জানান, আমরা সরকারি কর্মচারী, আমাদের কোনও দোষ নেই। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়াবেন, এমন আশা ছিল। কিন্তু তিনি এলেন না। তাই আমরা নিজেরাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি।
এদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে বিক্ষোভ থামানোর জন্য বেআইনি ভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ইডি জানিয়েছে, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১৮৩ জনের নাম সুপারিশ করা হয়েছিল, যার অধিকাংশই বেআইনি। তাদের মধ্যে কয়েকজন ছিলেন আন্দোলনকারী, যাদের বিক্ষোভ দমন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না তাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হচ্ছে, ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…