সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাকিস্তানের কাকুতি-মিনতিতেও অনড় ভারত, জানালেন জয়শঙ্কর

কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান পরিবর্তন না হলে সিন্ধু জলচুক্তি পুনর্বহালের প্রশ্নই ওঠে না—সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তানের আর্জি বা চিঠির ভিত্তিতে নয়, ভারতের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি ইসলামাবাদ ভারত সরকারকে চিঠি দিয়ে সিন্ধু জলচুক্তি বাতিল না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জয়শংকর বলেন, সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু চুক্তি পুনর্বহালের প্রশ্নই নেই। আপাতত চুক্তিটি স্থগিত রয়েছে এবং তা থাকবেই।

বিদেশমন্ত্রীর মতে, কাশ্মীর নিয়ে একমাত্র আলোচনা হতে পারে পাক অধিকৃত কাশ্মীর  নিয়ে। তার কথায়, কাশ্মীর প্রসঙ্গে আলোচনার দরজা খোলা আছে, তবে সেটা শুধুই পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার বিষয়েই হতে পারে।

জয়শংকর আরও জানান, যারা মাত্র কয়েকদিন আগেও ভারতের সঙ্গে আলোচনায় রাজি ছিল না, আজ তারাই আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে। এতে বোঝা যায়, কারা আসলে সংঘর্ষবিরতির প্রয়োজন অনুভব করেছে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং শুরু করে ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় এবং শতাধিক জঙ্গিকে নিকেশ করা হয়। পরবর্তীতে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হলেও, সিন্ধু চুক্তি নিয়ে অবস্থান বদলায়নি ভারত।

চলমান এই জটিল পরিস্থিতিতে ইসলামাবাদের কূটনৈতিক চাপ কাজে আসছে না। নয়াদিল্লির বার্তা স্পষ্ট—সন্ত্রাস বন্ধ না হলে কোনও ছাড় নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago