খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল, ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান যে, ভারতের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে তা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। তিনি বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি; পাকিস্তানের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মোদি আরও উল্লেখ করেন, পাকিস্তান ভারতের সামরিক শক্তির কাছে পরাজিত হয়ে আন্তর্জাতিক মহলে আবেদন জানায়। ১০ মে পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে সন্ত্রাসবাদী তৎপরতা এবং সামরিক কর্মকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেয়। এর পর ভারত সংঘর্ষবিরতির বিষয়টি বিবেচনা করে।
তিনি বলেন, এই যুগ যুদ্ধের নয়, তবে সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। এখানে ‘জল’ শব্দটি সিন্ধু চুক্তির প্রতি ভারতের অবস্থানকে ইঙ্গিত করে।
মোদি আরও বলেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনা পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের বড় উদাহরণ। তিনি পাকিস্তানের মুরিদকেত ও বহওয়ালপুরের ঘাঁটিকে ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেন।
তিনি স্পষ্ট জানান যে, পাকিস্তানের সঙ্গে আলোচনা শুধুমাত্র সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। তিনি বলেন, “সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই শুধু আলোচনা হবে।
মোদি বলেন, ভারতের সেনা পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে। দুনিয়া দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধুলিসাৎ হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…