সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে স্যালুট মোদির

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যা ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা ছিল তার প্রথম জাতীয় ভাষণ ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর। এই ভাষণটি ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসবাদের সদর দফতর ধ্বংস করে দিয়েছি, ভারতীয় সেনাকে সেলাম। তিনি আরও বলেন, যখন দেশ একজোট হয়, তখন সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের আক্রমণ ও ভারতের প্রতিরোধ প্রসঙ্গে মোদি উল্লেখ করেন, পাকিস্তান মাদ্রাসা, স্কুল, কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর ও মন্দিরকে নিশানা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের সকল আক্রমণ প্রতিহত করেছে।

অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য, তাদের (সেনার) পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সকল মহিলাদের।

এছাড়া, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভারতীয় অবস্থান স্পষ্ট করেছেন। এই ভাষণটি ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago