দিঘা জগন্নাথ মন্দিরের বিগ্রহ ও পুরীর সেবায়েতদের ভূমিকা খতিয়ে দেখছে ওড়িশা সরকার

খবর লাইভ : দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট আয়োজন নিয়ে তদন্তের নির্দেশ দিল ওড়িশার বিজেপি সরকার। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের একাধিক সেবায়েতের উপস্থিতি এবং বিগ্রহ নির্মাণে ব্যবহৃত কাঠ নিয়ে প্রশ্ন তুলেছে ওড়িশা সরকার।

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই বিষয়ে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে চিঠি দিয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, দিঘার অনুষ্ঠানে পুরীর কোন সেবায়েতরা উপস্থিত ছিলেন এবং আদৌ দিঘার বিগ্রহ পুরীর নিমকাঠের উদ্বৃত্ত অংশ দিয়ে তৈরি হয়েছে কি না।

জানা গিয়েছে, গত বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে দিঘা মন্দিরে নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। রাজেশ দয়িতাপতির নেতৃত্বে একদল পুরোহিত রুদ্ধদ্বার অনুষ্ঠানে এই ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে দুপুরে ওই মন্দিরেই পাথরের তৈরি অন্য এক বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা।

উল্লেখ্য, দিঘার এই মন্দিরকে ‘জগন্নাথধাম’ নামে অভিহিত করায় আগেই আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। এবার সেই বিরোধ আরও জোরদার হলো বিগ্রহ ও অনুষ্ঠানে পুরীর সম্পৃক্ততা নিয়ে।

এই বিষয়ে ওড়িশা সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে ধর্মীয় ও প্রশাসনিক মহল।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago