পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের দু মাসের খাবার, ওষুধ মজুত করার নির্দেশ

খবর লাইভ : যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা ধরেই প্রস্তুতি নিতে শুরু করল পাকিস্তান সরকার৷ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অন্তত দু মাসের খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী মজুত করার নির্দেশও দেওয়া হয়েছে৷ ওষুধ, খাবারের মতো জরুরী সামগ্রী মজুত করার জন্য বিশেষ আর্থিক তহবিলও তৈরি করা হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের চৌধুরী আনওয়ার উল হক শুক্রবার স্থানীয় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন৷

এবার ভারতের নিশানা যে পাক অধিকৃত কাশ্মীর হতে পারে, সেই সম্ভাবনা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷ সীমান্তে পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে একটানা গুলি বিনিময়ও চলছে৷ এই পরিস্থিতিতে মুখে দেশের নেতারা যত বড় বড় কথাই বলুন না কেন, ভারতের প্রত্যাঘাতের ভয়ে যে পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে, তা পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল৷

সীমান্ত লাগোয়া ওই এলাকাগুলির রাস্তা রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে৷ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে যাতে ওই এলাকায় সেনাবাহিনীর পৌঁছতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি সরকারি এবং বেসরকারি সংস্থাকে দিয়ে রাস্তাগুলির হাল ফেরানো হচ্ছে৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ভারত বিরোধী মিছিলও সংগঠিত করা হয়৷ সেই মিছিল থেকে ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দেওয়া হয়েছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago