খবর লাইভ : দক্ষিণবঙ্গে দাবদাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়। বৃষ্টি কী দেবে স্বস্তি? বাংলার আবহাওয়া কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়?
তবে সুখবর দিয়েছে আলিপুর। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…