পাথুরিয়াঘাটা স্ট্রিটের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে বেঘোরে মৃত্যু দুইজনের

খবর লাইভ : পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাদের।

জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তারা। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago