খবর লাইভ : দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ টাকা উদ্ধার কাণ্ডে বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়তে হয়েছে দিল্লি পুলিশকে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিরই প্রশ্নের মুখে পড়তে হল দিল্লি পুলিশকে।
দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা এবং ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মহলা-সহ এই ঘটনায় বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। সূত্রের খবর, সেখানেই দিল্লি পুলিশের কাছে তদন্ত কমিটি প্রশ্ন করে, বিচারপতি বর্মার বাসভবনে বিপুল টাকা উদ্ধার হওয়ার পরেও কেন এফআইআর করা হল না? কেনই বা উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়নি? এমনকি
টাকা উদ্ধারের সময় যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, যাঁরা ভিডিয়ো করেছেন, সেই ভিডিয়ো ক্লিপ কেন মুছে দেওয়া হয়েছে?
গত ১৪ মার্চ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলোয় আচমকা আগুন লেগে গিয়েছিল। সে সময়ে বিচারপতি এবং তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের অন্য সদস্যেরা দমকল ডাকেন। সেই দমকলবাহিনী আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে প্রচুর পরিমাণে নগদ টাকা দেখতে পায় বলে দাবি। অভিযোগ, ওই টাকা হিসাব বহির্ভূত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিচারপতি বর্মাকে ইলাহাবাদ হাই কোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…