খবর লাইভ : মালদহে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন। দুই সদস্যের দল আজ কথা বললেন মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে। এর ভিত্তিতে তৈরি রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দেবেন তারা।
শুক্রবার বন্দে ভারতে করে মালদহ টাউন স্টেশনে পৌঁছয় দুই সদস্যদের প্রতিনিধি দল। জানা গিয়েছে, তারা আপাতত সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। তারপর রওনা দেন বৈষ্ণবনগরের উদ্দেশে। সেখানে পারলালপুর হাইস্কুলে গিয়ে মুর্শিদাবাদের ঘটনায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন।
এদিকে মুখ্যমন্ত্রীর ‘আপত্তি’ উড়িয়েই মালদায় রাজ্যপাল। শিয়ালদা থেকে ট্রেনে মালদা পৌঁছলেন সিভি আনন্দ বোস। মালদায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন সিভি আনন্দ বোস। গতকাল রাজভবনে মুর্শিদাবাদের ঘরছাড়াদের একাংশের সঙ্গে একান্তে কথা বলেন রাজ্যপাল।
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে। সেই গোলমালে তিন জন নিহত হন। ঘটনার তদন্তে বুধবার সিট গঠন করেছে পুলিশ। অশান্তির জেরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরাতে বিশেষও উদ্যোগী হচ্ছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…