খবর লাইভ : মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ানে অশান্তির ঘটনায় একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুড়ে ছারখার হয়ে গিয়েছে শতাধিক বাড়ি। মাথার ছাদ হারিয়েছেন অনেকেই। অনেকে ভয়ে জেলা ছেড়ে মালদহে গিয়ে আশ্রয় নিয়েছেন। অভিযোগ, এবার তাদের জোর করে ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
মুর্শিদাবাদ একটু একটু ছন্দে ফিরতে শুরু করেছে। খুলছে দোকানপাট। তবে এখনও রয়ে গিয়েছে চাপা ভয়। আবার যদি ওরা আসে! তাই ঘর ছেড়ে যাঁরা চলে গিয়েছেন, তাঁরা ফেরার সাহস পাচ্ছেন না এখনও। এরই মধ্যে মালদহের আশ্রয় শিবির থেকে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। শুক্রবার সকালে যখন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা উপস্থিত হলেন, তখন ক্ষোভে ফেটে পড়েন ঘরছাড়ারা।
শুক্রবার মালদহের বৈষ্ণবনগরে যখন তারা ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে যান, তখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘরছাড়ারা বলছেন, শিবিরে সারারাত ঘুমোতে পারেননি কেউ। তাদের নাকি বলা হয়েছে, জোর করে নিয়ে যাওয়া হবে। তাঁরা বলছেন, ‘কোথায় নিয়ে যাবে কে জানে! ভয়ে সারারাত কেউ ঘুমোচ্ছে না।’
আরও অভিযোগ, ঘরছাড়া মানুষজন যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন, তার জন্য তাদের থাকার জায়গাটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা, ছিঁড়ে দেন ত্রিপল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…