খবর লাইভ : ফের উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ওয়াকফ আইন। সোমবার ভাঙড়ে আইএসএফ ও পুলিশের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। আইএসএফ-এর পক্ষ থেকে শিয়ালদহের রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে বাসন্তী হাইওয়ের উপর ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে একাধিক আইএসএফ কর্মী আহত হন, এক জনের মাথা ফাটে বলেও অভিযোগ উঠেছে। এরপরই ক্ষুব্ধ আইএসএফ সমর্থকরা রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ থাকে, যার ফলে যান চলাচলেও মারাত্মক প্রভাব পড়ে।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় ওয়াকফ আইন বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি এবার উত্তেজনা ছড়াল ভাঙড়েও। আইএসএফের দাবি, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চাইছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাধা দিয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই আইন রাজ্যে কার্যকর হবে না। তাহলে আমাদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার কারণ কী? তৃণমূল কি শুধু নিজেরাই মিছিল করবে? বিরোধীরা কি কিছুই বলবে না?
রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গ করে কোনও ধরনের জনবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাইকোর্টের নির্দেশে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…