খবর লাইভ : বেআইনি কাজের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছেন হুগলির হরিপালের বিধায়ক করবী মান্না। পেশায় চিকিৎসক করবীর দাপটে তার এলাকায় বেআইনি মাটির কারবারের নো এন্ট্রি। এছাড়াও বেআইনি কাজ যাতে এলাকায় না হয় তার জন্য পুলিশকেও মাঝে মাঝে তাঁর রোষের মধ্যে পড়তে হয়। তবে করবী এবং পুলিশকে এড়িয়ে সম্প্রতি হরিপাল থানার অন্তর্গত হরিপাল, খামারচণ্ডী, নালিকুল, বাসুদেবপুর, চন্দনপুর, বন্দিপুর এলাকায় বেআইনিভাবে সাট্টা ও অনলাইন লোটোর কারবার চলছে বলে এলাকার লোকজনের অভিযোগ। যা নিয়ে সরব হয়েছেন হরিপালের লোকজন। তাঁরা ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কামারকুণ্ডুর বাসিন্দা সৌভিক দাস নামে এক যুবক মূলত এই বেআইনি ব্যবসার চক্র চালাচ্ছেন। সৌভিক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ফল ব্যবসার সঙ্গে যুক্ত এই কাজ করি না।’ তবে এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যাতে তাঁর জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
হরিপাল থানার ওসি নজরুল ইসলাম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গত বুধবারই বেআইনি অনলাইন লোটোর বিরুদ্ধে কলকাতা, দিল্লি সহ দেশের চার শহরের ৬০টি জায়গায় হানা দিয়েছিল সিবিআই। ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। এছাড়াও একাধিক আমলা, রাজনীতিবিদ ও পুলিশকর্তার বাড়িতেও হানা দেয় সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…