তারকেশ্বর স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেআইনি সাট্টার কারবার চলার অভিযোগ উঠল

খবর লাইভ : খোদ ধর্মস্থান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমরমিয়ে বেআইনি সাট্টা ও অনলাইন লোটোর কারবার চলছে। তাও আবার থানা থেকে ২০০ মিটারের মধ্যে। যা নিয়ে বিরক্ত হয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগপত্র পাঠালেন স্থানীয় লোকজন।
হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির বেশ জনপ্রিয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। প্রতিদিন এখানে দেশ বিদেশের বহু ভক্ত আসেন তারকনাথের দর্শন করতে। সেই এলাকাতেই এবার রমরমিয়ে বেআইনি অনলাইন লোটো ও সাট্টার কারবার চলার অভিযোগ উঠেছে। তারকেশ্বরের স্টেশন চত্বর, জয়কৃষ্ণ বাজার সহ বেশ কিছু জায়গায় এই বেআইনি কারবার চলছে। এমনই দাবি জানিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছেন স্থানীয় লোকজন। এই বেআইনি কারবারের ফলে বহু মানুষ আর্থিকভাবে শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘শাসক দলের এক নেতার মদতেই এই বেআইনি সাট্টা ও লোটো ব্যবসার বাড়বাড়ন্ত।’ নবান্নের এক কর্তা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, উপর থেকেও তদন্ত করা হবে।’
এবিষয়ে তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখছি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago