যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় অতিবাম সংগঠনে ছাত্রছাত্রীরা। রাজ‍্যের মন্ত্রী গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীকে আক্রমণের প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। অন‍্যদিকে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই।

যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকান্ত সেতু থেকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের সব ওয়ার্ডের সকল নেতৃত্ব ও কর্মীদের এই মিছিলে সামিল হওয়ার অনুরোধ করা হচ্ছে। আবার এই ঘটনায় আগামী সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দিল এস এফ আই।
ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু বলেন, ‘‘আইনি ব্যবস্থা নেবে সংগঠন। আমি সুস্থ আছি। আমি চিন্তিত আমার অধ্যাপকদের নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার তিন সহকর্মী থানায় গিয়েছে। দলের চেয়ারপার্সনকে সব জানিয়েছি। আমাকে উপাচার্য পুলিশ ডাকতে বললেও আমি রাজি হয়নি। আমি আলোচনায় রাজি ছিলাম। এস এফ আই আমাকে এসে ডেপুটেশন দিয়েছে। কিন্তু ওরা চল্লিশ জনের সঙ্গে দেখা করতে বলে। আমি বলেছিলাম চার জনের সঙ্গে দেখা করব বলেছিলাম।। আমি পনেরো মিনিট অপেক্ষাও করি।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago