খবর লাইভ : চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংরেজদের বিদায়ের পরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বাটলার। নিজের এই সিদ্ধান্তের কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন বাটলার। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। লাগাতার ব্যর্থতায় হতাশ হয়েই এমন সিদ্ধান্ত। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-২০ অধিনায়কত্ব ছাড়ার কথা জানান বাটলার।
নিজের নেতৃত্ব ছাড়া নিয়ে এদিন বাটলার বলেন, “ সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়।“ ইয়ন মর্গ্যান অবসর নেওয়ার পর ২০২২ সালের জুন মাসে সাদা বলের ক্রিকেটের জন্য বাটলারকে অধিনায়ক করে ইসিবি। সে বছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি এক দিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন বাটলার। তবে শেষ ২১টি এক দিনের ম্যাচের ১৫টিতে হেরেছে ইংল্যান্ড। তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচও। এরমধ্যে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তার আগে ভারতের কাছে ০-৩ ব্যবধানে একদিনের সিরি্জ এবং ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ইংল্যান্ড।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…