Special News Special Reports State

ফের হরিপালের বিভিন্ন জায়গায় বেআইনি সাট্টার ঠেক চালানোর অভিযোগ উঠল সুকুমার গিরির বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়ল নালিশ

0
(0)

খবর লাইভ : হুগলির সাট্টা কিং সুকুমার গিরি আছে সুকুমার গিরিতেই। বার বার অভিযোগ জমা পড়লেও এই সাট্টা কারবারির বেআইনি কাজ কিছুতেই বন্ধ করতে পারছে না পুলিশ। বিশেষ করে হরিপাল থানা এলাকার বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে সুকুমারের বেআইনি কাজ। আর এই সর্বনাশা খেলার নেশায় সর্বশান্ত হয়ে যাচ্ছে যুবক থেকে শুরু করে খেটে খাওয়া বৃদ্ধ সাধারণ মানুষ। পুলিশি ধরপাকড়ে মাঝে মাঝে এই কারবার বন্ধ হলেও ফের প্রশাসনেরই একাংশের মদতে রমরমিয়ে চলছে সুকুমারের বেআইনি কারবার। বাধ্য হয়ে ফের হরিপাল থানা এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠালেন।

হরিপাল থানা এলাকার শিয়াখালা, শ্রীপতিপুর, নালিকূল, হরিপাল সহ একাধিক জায়গায় সুকুমারের বেআইনি সাট্টার ঠেক চলে। বহু দিনমজুর, বেকার যুবক লাভ সাট্টায় টাকা বিনিয়োগ করে আত্মসাত হচ্ছেন। অতীতে বেশ কয়েকজন সবকিছু হারিয়ে আত্মহত্যা করারও চেষ্টা করেছেন। তারপরও বন্ধ হয়নি এই কারবার। এমনই অভিযোগ স্থানীয় লোকজনের। সাট্টা মাফিয়া সুকুমার গিরিকে একবার হরিপাল থানা গ্রেফতারও করেছিল। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের রমরমিয়ে চলছে সুকুমারের সেই বেআইনি কারবার। যা নিয়ে বেশ বিরক্ত এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। সুকুমারের শাগরেদরা এলাকার লোকজনকে হুমকিও দিয়ে এই বেআইনি কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ।
নবান্নের এক কর্তা বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *