খবর লাইভ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়া সফরে খেলতে গিয়েছে ভারত। ঘরের মাঠে শোচনীয় পরাজয়ের পর প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ফের মুখ থুবড়ে পড়ে অধিনায়ক রোহিত শর্মাহীন ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে অজি বোলারদের দাপটে মাত্র ১৫o রানে অল আউট হয়ে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে শোচনীয় ব্যাটিং দেখে অনেকেই এই টেস্টে ভারতের পরাজয় অবশ্যম্ভাবী বলে মন্তব্য করে ফেলেন। আর সেখান থেকেই এই ম্যাচে ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাহ দুরন্ত বোলিং করে ম্যাচে মেন ইন ব্লু-কে ফেরান। তিনি ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। এই টেস্টে অভিষেক হওয়া হর্ষিত রানা তিন উইকেট ও মহম্মদ সিরাজ দুই উইকেট নেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। একটা সময় ৭৯ রানে ৯ উইকেট পড়ে যায় অজিদের। শেষ উইকেটে মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউড জুটি ২৫ রান যোগ করে। যা দলের সর্বোচ্চ রানের জুটি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন স্টার্ক।
প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ভারত দ্বিতীয় ইনিংসেই দুরন্ত ব্যাটিং করতে থাকে। দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। ক্রিজে ৯০ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। ৬২ রানে ব্যাট করছেন কেএল রাহুল। এখনই বিরাট কোহলিরা ২১৮ রানের লিড নিয়েছে। হাতে রয়েছে ১০ উইকেট। আগামী কাল চা বিরতি পর্যন্ত টিকে গেলে এই টেস্ট ভারত জিতবে বলেই আশাবাদী প্রাক্তন খেলোয়াড়রা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…