জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়ার প্রসাদপুরে বেআইনি নির্মাণ হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে নিষ্ক্রিয় প্রশাসন

খবর লাইভ : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঠিক তেমনই হাওড়ার জগৎবল্লভপুর আছে জগৎবল্লভপুরেই। দীর্ঘদিন ধরেই জগৎবল্লভপুর থানা এলাকায় সরকারি জমির উপর বেআইনি নির্মাণ বা পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলে আসছে। পাশাপাশি কৃষকদের চাষযোগ্য জমির মাটি বেআইনিভাবে কেটে তা অন্যত্র পাচার করা দীর্ঘদিন ধরেই চলছে এই এলাকায়। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও ফের স্বমহিমায় জগৎবল্লভপুর। এবার জগৎবল্লভপুর কলেজ থেকে বড়গাছিয়া যাওয়ার দিকে ১০০ মিটার দূরে সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ চলছে। যেখানে বেআইনি নির্মাণ চলছে তার পাশেই বছর পাঁচেক আগে একইভাবে সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ হলে সেই নির্মাণ ভেঙে দেয় স্থানীয় প্রশাসন। তার পাশেই ফের বেআইনি নির্মাণ শুরু হয়েছে। এলাকার লোকজনের অভিযোগ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা ওই বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত।

যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা দিচ্ছেন প্রশাসনকে সেখানে তাঁরই দলের লোকজন কিনা সেই বেআইনি কাজে জড়িয়ে পড়ছেন। ইতিমধ্যেই জগৎবল্লভপুরের স্থানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। বিরোধীরাও সরব হয়েছেন। পাশাপাশি শাসক দলের একটা অংশ এই বেআইনি নির্মাণের বিরোধিতা করে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল জগৎবল্লভপুরের প্রাক্তন প্রধান তথা বর্তমানে তৃণমূল নেতা নির্মল ঘোষ, তৃণমূল নেতা শেখ মোক্তার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এঁরা প্রত্যেকেই জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডুর ঘনিষ্ঠ বলে পরিচিত। বছর তিনেক আগে জগৎবল্লভপুর এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে খবর করলে খবর লাইভের এক সাংবাদিককে অপহরণ ও মারধর করা হয়। ওই ঘটনায় নাম জড়ায় রঞ্জনের। ফের বেআইনি কাজ জগৎবল্লভপুরে মাথাচারা দেওয়ায় বিরোধীরা সোচ্চার হয়েছেন।
এবিষয়ে রঞ্জনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে ধরা যায়নি।
জগৎবল্লভপুরের পাশাপাশি হুগলির জাঙ্গিপাড়ার কোতুলপুর পঞ্চায়েতের প্রসাদপুরে পুকুরের উপর বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। প্রসাদপুরের বারাসাতে বেআইনি নির্মাণ হচ্ছে। কোতুলপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেআইনি কাজ হলেও পঞ্চায়েত কোনও ব্যবস্থা নেয়নি বলে এলাকার লোকজনের অভিযোগ। ফিরোজ নামে এক প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবাইকে সবকিছু দিয়ে কাজ হচ্ছে আপনি দয়া করে খবর করবেন না। পাশাপাশি ফিরোজ ঘনিষ্ঠ এক ব্যক্তি নিজেকে সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে ওই বেআইনি কাজের বিরুদ্ধে খবর না করার জন্য অনুরোধ করতে থাকেন। প্রসঙ্গত, আমফানের সময় এই কোতলপুর পঞ্চায়েত এলাকাতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল।
নবান্নের এক কর্তা বলেন, আমরা জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়ার প্রসাদপুরের বিষয়ে অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago