খবর লাইভ : এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ধারা ৬এ এর সাংবিধানিক বৈধতা বহাল রাখল।এটি অসম চুক্তির আওতায় আসা অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের সঙ্গে সম্পর্কিত।যার নিট ফল, বকলমে বৈধতা পেয়ে গেল অসম চুক্তি। পাঁচ বিচারপতির মধ্যে চারজন নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিয়েছেন। একজন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্ত, এমএম সুন্দরেশ, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সাংবিধানিক বেঞ্চ ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় বিধানটির বৈধতা বহাল রেখেছেন, বিচারপতি পারদিওয়ালা ভিন্নমত পোষণ করেছেন। ৬-এ ধারাকে ‘অসাংবিধানিক’ বলেছেন বিচারপতি জেবি পারদিওয়ালা।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে তৎকালীন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, তৎকালীন অসম সরকার এবং অসমের অনুপ্রবেশ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যে সব শরণার্থী অসমে প্রবেশ করেছেন, তাঁরা সকলেই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব বাতিল হবে। অসম চুক্তির ওই শর্তকে বৈধতা দেওয়ার জন্য ‘মানবিকতার খাতিরে’ ভারতের নাগরিকত্ব আইনে ৬-এ ধারাটি যোগ করা হয়।
আরও পড়ুনঃ




