Special News Special Reports State

জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা শেষে বৈঠক ‘নিষ্ফলা’ বললেন অনশনকারীরা

0
(0)

খবর লাইভ : বৈঠক শেষ মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের। বুধবার মেলে আলোচনা-প্রস্তাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ। সন্ধ্যা বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠক শুরু করার কথা বলেছিলেন মুখ্যসচিব। কিন্তু জুনিয়র ডাক্তারেরা ধর্মতলা থেকে বাসে করে রওনা দেন রাত পৌনে ৯টা নাগাদ। রাত সাড়ে ৯টা নাগাদ স্বাস্থ্য ভবনে পৌঁছন জুনিয়র চিকিৎসকেরা। তারপরেই শুরু হয় বৈঠক। 

মুখ্যসচিবের সঙ্গে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার। বৈঠকে জুনিয়র ডাক্তাররা দাবি জানান, তাঁদের জন্য আলাদা রেস্ট রুম, শৌচালয়, হাসপাতালের বেড সংখ্যা ওয়েবসাইটের মাধ্যমে জানানোর বন্দোবস্ত করতে হবে। জুনিয়র ডাক্তারদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধির অন্তর্ভুক্তি, স্থায়ী নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে বলে দাবি রাখা হয়। রেসিডেন্স ডাক্তারদের স্বীকৃতি, থ্রেট কালচার বন্ধের দাবিও জানান ডাক্তাররা।

জুনিয়র ডাক্তারদের  সমস্ত দাবি মেনে নেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। মুখ্যসচিব বলেন, ইতিবাচক বৈঠক হয়েছে। জুনিয়র ডাক্তাররা একাধিক দাবি রেখেছেন। আমরা সেগুলো শুনেছি। খুব দ্রুততার সঙ্গেই সেগুলি কার্যকর করা হবে। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম নিয়ে যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছিলেন তা রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে পাইলট প্রোজেক্ট শুরু হচ্ছে। নভেম্বরের ১ তারিখ থেকে থেকেই শুরু।

পাশাপাশি নির্বাচন নিয়েও এদিন আলোচনা সদর্থক হয়েছে বলেও জানান মুখ্যসচিব। তিনি বলেন যেসব যায়গায় নির্বাচন হয়নি সেখানে দ্রুত নির্বাচন করা হবে। এজন্য সমস্ত পরিস্থিতি বিবেচনা করার কথা জানান তিনি। এছাড়াও হাসপাতালগুলিতে নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়েও রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই ১৫০০ জন সিকিউরিটি গার্ডকে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় ট্রেনিং দেওয়ার পর তাদের নিয়োগ করা হবে। পাশাপাশি অতি দ্রুত যেসব শূন্যপদ আছে সেগুলিতে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের থেকে সব বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রয়োজন হলে আরও বৈঠকে বসতে রাজি বলেও জানান মুখ্যসচিব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *