২০ কোটি টাকার আর্থিক তছরুপ! প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনকে ইডির তলব

খবর লাইভ : প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনকে এবার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় তলব করেছিল ইডি। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল আজহারউদ্দিনের। তবে তিনি চিঠি দিয়ে সময়ে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

চিঠি লিখে ইডিকে মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, মহারাষ্ট্র নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। ৩-৪ সপ্তাহ সময় চেয়েছেন ৩ থেকে ৪ সপ্তাহ সময় চেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে কবে তিনি হাজিরা দেবেন সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি প্রাক্তন ভারত অধিনায়ক।প্রসঙ্গত, এইচসিএ-র প্রাক্তন সভাপতি ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল অপব্যবহার করার অভিযোগ রয়েছে। মামলাটি হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ছাউনি সংগ্রহের জন্য বরাদ্দকৃত ২০কোটি টাকার অপব্যবহার সংক্রান্ত।
চার্জশিট অনুসারে, সময়সীমা থাকা সত্ত্বেও, বেশ কয়েকটি কাজ অত্যধিকভাবে বিলম্বিত হয়েছিল যার ফলে ব্যয় বৃদ্ধি হয় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। কংগ্রেস নেতাকে এটিই প্রথম নোটিস ইডির। তদন্তের অধীনে আর্থিক লেনদেনে মহম্মদ আজহারউদ্দিনের ভূমিকা স্পষ্ট করার জন্য তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago