পূর্ণ কর্মবিরতি থেকে কি সরে আসতে পারেন জুনিয়র ডাক্তাররা? সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক

খবর লাইভ : পূর্ণ কর্মবিরতি থেকে কি সরে আসতে পারেন জুনিয়র ডাক্তাররা? সূত্রের খবর, দ্বিতীয়বার কর্মবিরতি শুরু করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কর্মবিরতি থেকে সরে এলে আন্দোলন কোন পথে এগোবে? এবার সেই নিয়ে বৈঠক হতে চলেছে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে ।

জানা গিয়েছে, আরজি কর হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হতে চলেছে সিনিয়র ডাক্তারদের। যদি কর্মবিরতি প্রত্যাহার করা হয়,তবে আন্দোলনের কি গতিমুখ থাকবে? সিনিয়র ডাক্তাররা কতটা কর্মবিরতির পক্ষে? এই সমস্ত বিষয় নিয়েই বিশদে বৈঠক করবেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা।
সামনেই পুজো। উত্সকবের মরশুমে কর্মবিরতির বিকল্প হিসেবে কীভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া যায়, বৈঠকে সে নিয়েও হবে আলোচনা। সিনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠকে আন্দোলনের একাধিক দিক নিয়েই আলোচনায় বসবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
প্রসঙ্গত, আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে ২১ সেপ্টেম্বর থেকে তাঁরা সরকারের সঙ্গে বৈঠকে ইতিবাচক আশ্বাস পাওয়ার তাঁরা আংশিকভাবে কাজে ফেরেন।কিন্তু সাগর দত্ত হাসপাতালের হামলার ঘটনা এবং গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর গত মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। আরও ১০ দফা দাবি সামনে রেখেই আবার আন্দোলনে পথে নামে চিকিত্সরকমহল। মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন তাঁরা ‘হতাশ’ এবং ‘ক্ষুব্ধ’।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago