খবর লাইভ : আইএমএ-র কলকাতা শাখার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার পদত্যাগ করলেন সহ সভাপতি। আর জি কর কাণ্ডে আইএমএ-র কলকাতা শাখার নিষ্ক্রিয় থাকার দাবি করে পদত্যাগ করলেন চিকিৎসক কৌশিক বিশ্বাস নামে ওই সদস্য। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরে যেখানে সরব হওয়ার কথা ছিল ওই শাখার সেখানে দিল্লি থেকে নির্দেশ আসার পরই কেন সক্রিয় হতে হল এই প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন কৌশিক। দিল্লি থেকে নির্দেশ আসার আগে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তারই প্রতিবাদে পদত্যাগ করলেন তিনি বলে দাবি করেন সংগঠনের কলকাতা শাখার সহ-সভাপতি কৌশিক। আইএমএ-র কলকাতা শাখার সভাপতিকে ইমেল করে তিনি ইস্তফা দিয়েছেন। রাজ্য শাখাকেও ইমেল করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে।
পদত্যাগ করার পরই আইএমএ কলকাতা শাখার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কৌশিক। তিনি বলেন, ‘আমি আইএমএ-র কলকাতা শাখার সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। রাজ্য কমিটিকেও সিদ্ধান্তের কথা জানিয়েছি। আর জি করে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আইএমএ-র কলকাতা শাখার ভূমিকা খুবই হতাশাজনক ছিল। সেটাই আমার এই সিদ্ধান্তের অন্যতম কারণ। সহ-সভাপতি হিসাবে এই নিষ্ক্রিয়তার দায় আমি এড়াতে পারি না।’
তিনি আরও জানান, বর্তমানে আইএমএ-র কলকাতা শাখা যে বা যাঁরা চালান, তাঁরা যে বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাঁদের সঙ্গে আমি কাজ করতে পারছি না। উল্লেখ্য, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ-র কলকাতা শাখার সদস্য ছিলেন। আর জি কর কাণ্ডে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…