খবর লাইভ: ৪২ দিন ধরে ধর্না- কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। যদিও সম্পূর্ণভাবে পরিষেবা দেবেন না এ কথা আগেই জানিয়েছিলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। সেই মতো এমার্জেন্সিতে কাজে যোগ দিলেও, ওপিডিতে তাঁদের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি।
গত ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছিল জুনিয়র ডাক্তাররা। দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার জেনারেল বডি মিটিংয়ের পর আন্দোলনকারীরা জানান, তাঁরা কর্মবিরতি আংশিক তুলছেন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে মিছিলের পর যে যার নিজের কলেজে ফিরে যান আন্দোলনরত চিকিৎসকরা। আজ থেকে ধাপে ধাপে কাজে ফিরছেন তাঁরা। যদিও বিক্ষোভরত চিকিৎসকরা হুশিয়ারি দিয়ে রেখেছেন যে আগামী ২৭ তারিখ সুপ্রিম সুনানির দিকে তাঁদের নজর থাকবে এবং প্রয়োজনে তাঁরা পুনরায় কর্ম বিরতির পথে হাঁটতেও পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…