খবর লাইভ : আরজি কর কাণ্ডে বিতর্কের জেরে এবার দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ দু জনকেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে৷ এ দিনই স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই সামনে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম৷ তাঁদের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল৷ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর আরজি কর হাসপাতালের অন্দরে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়া সহ একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ সেই সূত্রেই উঠে আসে বিরূপাক্ষ এবং অভীকের নাম৷
আরও পড়ুনঃ বিরিয়ানির দোকানের ভিতর বেআইনি কাজ চালানোর অভিযোগ উঠল
চিকিৎসক মহলেরই একাংশ অভিযোগ তোলে, গোটা রাজ্য জুড়েই সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে সক্রিয় রয়েছে এই চক্র৷ যার অন্যতম মূল মাথা ছিলেন অভীক এবং বিরূপাক্ষ৷ অভিযোগ, অর্থের বিনিময়ে সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে পছন্দ মতো পোস্টিং, পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার মতো কারবার চালাতেন এই দুই চিকিৎসক৷ সরকারি যে হাসপাতালে কর্মরত অবস্থায় তাঁদের দাদাগিরির অভিযোগও সামনে এসেছিল৷ এমন কি, মেডিক্যাল পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ, এমন অডিও টেপ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল৷
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও সেমিনার রুমে অভীক দে-র ছবি ধরা পড়েছিল বলে চিকিৎসকদের একাংশই অভিযোগ করেছিলেন৷ বর্তমানে এসএসকেএম হাসপাতালে সার্জারি বিভাগের পিজিটি হিসেবে নিযুক্ত ছিলেন অভীক দে৷ যদিও আরজি কর কাণ্ডের পর থেকেই তাঁর আর হদিশ পাওয়া যায়নি৷
বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন৷ আরজি কর কাণ্ডের পরেই তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়৷ যদিও সেই নির্দেশিকা সামনে আসার পরই কাকদ্বীপের হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…