খবর লাইভ : প্রত্যাশিত ভাবেই বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন৷ শুক্রবার রাঁচিতেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিপুল সংখ্যক সমর্থকদের নিয়েই বিজেপিতে যোগ দেন তিনি৷
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন৷ এর পরেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগ দেন তিনি৷
আরও পড়ুনঃ ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে,মৃত ২৯: ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি মানুষ
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের অন্যতম আস্থাভাজন এবং ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন চম্পাই সোরেন৷ ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতারের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও হন তিনি৷ কিন্তু হেমন্ত সোরেন জামিন পেতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয় তাঁকে৷
গত ৩ জুলাই ইস্তফা দিতে হয় চম্পাই সোরেনকে৷ এর পরেই ঘনিষ্ঠ মহলে তিনি অভিযোগ করেন, যেভাবে তাঁকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে তিনি অপমানিত বোধ করেছেন৷ এই ঘটনার পর থেকেই জেএমএম-এর সঙ্গে চম্পাই সোরেনের দূরত্ব বাড়ছিল৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল৷১৯৯০-এর দশকে পৃথক রাজ্য গঠনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম প্রধান মুখ ছিলেন চম্পাই সোরেন৷ ১৯৯১ সালে প্রথম বার নির্দল মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী হন তিনি৷ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে চম্পাই সোরেনকে দলে টেনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোট ব্যাঙ্কে থাবা বসানোই লক্ষ্য বিজেপির৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…