মমতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর, চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী

খবর লাইভ : ‘বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও…’, গতকাল তাঁর এই মন্তব্যের জেরে বিস্তর বিতর্ক হয়েছে। তিনি বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে নিয়ে ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ। এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে মমতার নামে এফআইআর করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। উল্লেখ্য, বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে ‘থেমে থাবে না’ বিজেপি শাসিত রাজ্যগুলিও। আর এই ‘হুঁশিয়ারি’র পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক পালটা তোপ দেগেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

আরও পড়ুনঃ ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে,মৃত ২৯: ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি মানুষ

কী বলেছিলেন মমতা? গতকাল টিএমসিপির মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভাবতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’
আর এই আবহে মমতাকে পালটা জবাব দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। এন বীরেন সিং এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হল দিদি আপনার? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে। সহিংসতা এবং ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করতে হবে মমতাজি। একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর।’ এদিকে মমতার মন্তব্যের বিরোধিতা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা।’
অন্যদিকে, মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোপ দেগেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর কথায়, ‘ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? ওড়িশা শান্তিপূর্ণ রাজ্য। এখানকার মানুষ দায়িত্ববান।’ আবার মুখ খুলেছেন পড়শি রাজ্যের আরও এক বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তাঁর কথায়, ‘দিদি, আপনার এত সাহস কীভাবে হল যে আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। এই বিভাজনকারী ভাষা আপনার মুখে শোভা পায় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago