খবর লাইভ : নির্দিষ্ট তথ্য পেয়ে সতর্কতা নেওয়া হয়েছে রবিবারের ডার্বি নিয়ে। অশান্তির পরিকল্পনা করেছিল কিছু সংগঠন, দাবি বিধান নগর পুলিশ কমিশনারেটের। ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল।
ফুটবলপ্রেমীদের দলে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোনও আপত্তি নেই। পুলিশের দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত সহ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
আরও পড়ুনঃ ‘ওজন কমানোর জন্য সেই রাতে কঠোর পরিশ্রম করেন বিনেশ, হতে পারত মৃত্যুও’, বললেন কুস্তিগিরের কোচ
বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি , কয়েকটি অডিও ক্লিপ তাদের দের হাতে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অডিও ক্লিপের নমুনাও পেশ করে পুলিশ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। পুলিশের বক্তব্য, ফুটবলপ্রেমীদের সঙ্গে স্টেডিয়ামে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। যে অডিও ক্লিপ তার শোনান, সেখানে স্পষ্ট শোনা গিয়েছে, অডিও ক্লিপে বলা হচ্ছে অস্ত্র ধরতে হবে।
পুলিশকে ভয় পাইয়ে দিতে হবে। পুলিশের স্পষ্ট বক্তব্য, ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছে কারণ ,৬২-৬৩ হাজার লোক মাঠে থাকত। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি বাধানো হত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…