খবর লাইভ : আরজি কর ইস্যুতে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তারপরেও সিবিআই-এর হাজিরা এড়িয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসেছিলেন সন্দীপ। সেখান থেকে সটান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিল সিবিআই। সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে শুরু হল জিজ্ঞাসাবাদ। প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তা ‘অজুহাত’কে হেলায় উড়িয়ে চলল জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুনঃ আবেদন খারিজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিনেশের
মঙ্গলবার সন্ধ্যায় তদন্তভার হাতে নেওয়ার পরই একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর জি করের প্রাক্তন সুপার, চেস্ট বিভাগের প্রধান থেকে নবনিযুক্ত আর জি কর অধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তিনি অনুপস্থিত থাকায়। বারবার ডেকেও তাঁর হাজিরা পায়নি সিবিআই।
শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষ দাবি করেন নিরাপত্তার অভাবে তিনি হাজিরা দিতে পারেননি। তাঁর বাড়ির সামনে বিক্ষোভেরও অভিযোগ তোলেন। তিনি কেন্দ্র বা রাজ্য যে কোনও নিরাপত্তা দাবি করেন আদালতে। আদালত সন্দীপ ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয় রাজ্য সরকারকে। কিন্তু তার আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় হাইজ্যাক করে নিয়ে গেল সিবিআই। আদালত থেকে ফেরার পথেই সিবিআই আধিকারিকরা তাকে নিজেদের গাড়িতে করে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…