খবর লাইভ : ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। যার কারণে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও খেলতে পারেননি তিনি। নিজের ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেন ভারতীয় কুস্তিগির। তার এই কসরতে নাকি প্রাণও চলে যেতে পারত বিনেশের। এদিন এমনটাই জানালেন বিনেশের কোচ ওলার আকোস। তিনি জানান ওভাবে চলতে থাকলে ওই রাতেই হয়তো মৃত্যু হত বিনেশের।
আরও পড়ুনঃ আবেদন খারিজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিনেশের
এদিন এই নিয়ে বিনেশের কোচ ওলার বলেন, “ সেমিফাইনালের পর বিনেশের ওজন ২.৭ কিলোগ্রাম বেড়ে যায়। ১ ঘণ্টা ২০ মিনিট বিভিন্ন শারীরিক কসরতের পরও দেখা যায় বিনেশের ওজন ১.৫ কেজি বেশি। তাপর ৫০ মিনিট সনা নেয় বিনেশ। ওর শরীরে যাতে কোনও অতিরিক্ত জল না থাকে, তা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। মধ্য রাত থেকে সকাল ৫.৩০ পর্যন্ত সব রকম চেষ্টা করেছিলাম। ওজন কমানোর জন্য যা যা করা সম্ভব, সব করা হয়েছিল। ২০ মিনিট পরিশ্রম করার পর ২-৩ মিনিটের বিশ্রাম নিয়েছিল। আবার পরিশ্রম শুরু করেছিল। অতিরিক্ত পরিশ্রমের ফলে একটা সময় অসুস্থ হয়ে পড়ে বিনেশ। ঘাবড়ে গিয়েছিলাম। তবে অল্প সময়ের মধ্যে সামলে নিয়ে আবার ওজন কমানোর চেষ্টা শুরু করেছিল। তার বেশি সম্ভব ছিল না। আমার মনে হয়েছিল, আরও কিছু করতে গেলে বিনেশ মারাও যেতে পারে।”
২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুরন্ত পাফরম্যান্স করেন বিনেশ। মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর রুপোর দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন বিনেশ। কিন্তু গত বুধবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে জানিয়ে দেওয়া হয় রুপোর পদক দেওয়া হবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…