খবর লাইভ : ২০২২ সালে শেষবার দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করেছিল ভারত। তারপর আর ভারতের মাটিতে বসেনি পিঙ্ক বল টেস্ট। খেলতে দেখা যায়নি রোহিত শর্মাদের। আগামী দিনেও নাকি ভারতের মাটিতে বসতে দেখা যাবে না দিন-রাতের টেস্টের আসর।। এমনকী ভবিষ্যতে আর ভারতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে রাজি নয় বিসিসিআই। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ। তিনি জানান, পাঁচ দিন খেলা গড়ায় না বলেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ আরজি করে প্রতিবাদী ছাত্রদের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের
এই নিয়ে এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “ ভারতে গোলাপি বলের টেস্ট দু’দিনে শেষ হয়ে যায়। ফলে দর্শক, সম্প্রচারকারীদের অনেক টাকা নষ্ট হয়। তাদের আবেগের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। আপনি যদি পাঁচ দিনের ম্যাচের টিকিট কেটে দু’-তিন দিন খেলা দেখার সুযোগ পান তাহলে সেটা ভুল। অর্থ ফেরতের ব্যবস্থাও নেই। তাই এ ব্যাপারে আমি কিছুটা আবেগপ্রবণ।”
এদিকে, বাংলাদেশে অশান্তির কারণে নাকি আইসিসি-র তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছিল মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার। তবে তা নাকি ফিরিয়ে দিয়েছেন জয় শাহ। এই নিয়ে তিনি বলেন, “সেই সময় বর্ষাকাল চলবে। তাছাড়া পরের বছর আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করব। তাই এমন বার্তা যেন না যায় যে আমরা প্রতি বছরই কোনও না কোনও বিশ্বকাপ আয়োজন করছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…