খবর লাইভ : আরজি করে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন তিনি। তাদের বিচারের আশ্বাস দিলেন ।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও মিলল তার বক্তব্যে।
রাজ্যপাল পড়ুয়া চিকিৎসকদের বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা বিচার পাবেন। আমরা সকলে রয়েছি আপনাদের সঙ্গে।
আরও পড়ুনঃ ভারতের নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মরকেল
বিগত কয়েক দিনে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আনন্দ বোস বলেন, ‘আপাতত পরিস্থিতি খতিয়ে দেখতে দিন। এর পর আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের মতামত নিয়েই যাবতীয় পদক্ষেপ করব আমরা। এরপরই ইমার্জেন্সি বিল্ডিংয়ে যান তিনি।
বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে ‘রাত দখলের’ কর্মসূচি শুরু হয়। ঠিক তার পর পরই একদল উন্মত্ত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকে। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কয়েক জন পুলিশকর্মী জখমও হয়েছেন হামলাকারীদের ছোড়া ইটে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…