খবর লাইভ : আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে ভিড় পুণ্য়ার্থীদের।শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে সাত জনের। এরমধ্যে পাঁচ জনই মহিলা। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন।
বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরনাথের মন্দিরে মধ্য রাতে এই বিপত্তি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টার দিকে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়।ভক্তরা হুড়োহুড়ি শুরু করে জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়।
আরও পড়ুনঃ আজ থেকে বহু হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, বিপাকে রোগীরা
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হন তারা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম আরও ১২ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…