আজ থেকে বহু হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, বিপাকে রোগীরা

খবর লাইভ : আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বও। আর এর মধ্যেই আজ সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

একাধিক হাসপাতালে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কর্মবিরতি পালন করা হবে বিভিন্ন বেসরকারি কলেজেও।জরুরি পরিষেবার পাশাপাশি অন্যান্য বিভাগও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি জুনিয়ার চিকিৎসকদের। যার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ কেউ যাতে গুজবে কান না দেন,কারও উপর সন্দেহ থাকলে পুলিশকে জানানোর পরামর্শ পুলিশ কমিশনারের

চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে পারেন সাধারণ মানুষ এবং তাদের আত্মীয়রা। যদিও জুনিয়ার ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়ার কথা আগেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কর্মবিরতির পথ থেকে সরে আসার আহ্বান জানান। কিন্তু তাতেও পরিস্থিতি বদল হল না। বরং আরও জটিল হয়ে উঠল।

যদিও স্বাস্থ্য দফতরের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতিতে জরুরি পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারতে বলে আশঙ্কা। এই অবস্থায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে গেলেই ডাক্তারদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। যাতে জরুরি পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago