আরজি করে তরুণী চিকিৎসাকের দেহে ১১টির বেশি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। মিলেছে চোখ এবং মুখ থেকে রক্তপাতের প্রমাণও। আঘাতের চিহ্ন ছিল বাঁ পা, পেট, হাত, ঘাড়-সহ আরও একাধিক জায়গায়। একাধিক বার ধর্ষণ করা হয়েছিল তাকে।
শহরের আরও একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের এক চিকিৎসক জানাচ্ছেন, এই ধরনের অপরাধে এক জন জড়িত থাকলে সাধারণত এত আঘাতের চিহ্ন থাকার কথা নয়।
আরও পড়ুনঃ ‘ফাঁসি দিলে দিন’, জেরায় মন্তব্য আরজি করে তরুণী চিকিৎসক খুনে নিরুত্তাপ অভিযুক্তের
ফরেন্সিক মেডিসিনের এক প্রবীণ চিকিৎসক বললেন, ‘‘এক জন জড়িত থাকলে শরীরের এতগুলি অংশে আঘাতের চিহ্ন মেলার কথা নয়। একাধিক আঘাত থাকতেই পারে, কিন্তু সেগুলি শরীরের দু’-তিনটি অংশে থাকার কথা। এখানে মুখ থেকে শুরু করে পা— সর্বত্রই একাধিক গভীর ক্ষত।
পুলিশ অবশ্য আগাগোড়াই জানিয়েছে, গ্রেফতার হওয়া যুবকই একমাত্র অভিযুক্ত। চিকিৎসকদের একাংশের এই সংশয়ের কথা কি পুলিশ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…