খবর লাইভ : ‘ফাঁসি দিলে দিন’, জেরায় এমনই মন্তব্য করেছে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, অপরাধের কথা স্বীকার করলেও এখনও তার মধ্যে কোনও অপরাধবোধ, অনুতাপবোধ দেখা যাচ্ছে না। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরার সময় অভিযুক্ত বলেছে, ‘ফাঁসি দিলে দিন।’ তদন্তকারীরা মনে করছেন, অপরাধের আগে তরুণীর ওপর নৃশংস অত্যাচার চালানো হয়েছে।
শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তা নিয়ে তোলপাড় পড়ে যায়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। শনিবার দুপুরের পর অভিযুক্তকে শিয়ালদা আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালতে সরকার পক্ষের আইনজীবী বলেন, ‘আরজি করের ঘটনা খুবই নৃশংস। দিল্লিতে নির্ভয়াকাণ্ডের সময় যা ঘটেছিল, এখানেও তেমন ইঙ্গিত মিলছে।’ তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া প্রয়োজন বলে এদিন আদালতে দাবি জানান সরকার পক্ষের আইনজীবী। সেই দাবি মেনে নেন বিচারক। অন্যদিকে, অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…